ঢাকা২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিজভী সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট

admin
আগস্ট ২৪, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

২৪ আগস্ট ২০২৬

যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবেই দেশে গ্যাস ও এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের মূল কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। আন্তর্জাতিক যুদ্ধের প্রভাবে এলএনজি ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে, যার ফলে শিল্প-কারখানার উৎপাদনেও প্রভাব পড়ছে।

তিনি আরও জানান, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ধরে রাখতে চেষ্টা করছে। যেসব এলাকায় সংকট তীব্র, সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণের ভোগান্তি কমানোর আহ্বান জানান তিনি।

জবাবদিহিতার বিষয়ে গুরুত্ব দিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে। জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আগামীতেও তা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।