ঢাকা, ২৯ জুন ২০২৬:
রামপুরার হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকার বিশিষ্ট সমাজকর্মী, মহানগর সমাজকল্যাণ সংস্থার সাবেক সহ-সভাপতি আহসানুল হক টুটুল আজ দুপুরে নওজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আহসানুল হক টুটুল ছিলেন বাংলাদেশ পোস্ট অফিসের পোস্টাল ট্রেনিং সেন্টারের সাবেক প্রিন্সিপাল মরহুম এ. কে. এম. ফজলুল হক এবং মরহুমা মমতাজ বেগম-এর জ্যেষ্ঠ পুত্র।
মহানগর প্রজেক্ট প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এলাকার বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগে তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং মানুষের কল্যাণে নিরলস কাজের জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি মহানগর সমাজকল্যাণ সংস্থার সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মৃত্যুকালে তিনি তাঁর সহধর্মিণী, এক কন্যা, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামী মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, বাদ মাগরিব মহানগর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.