রাজশাহী ব্যুরো
১৩ জানুয়ারি ২০২৫
রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ৬টায় ৩৬ মিনিটে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে বেলপুকুর এলাকায় পৌঁছলে ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে।
রাজশাহীমুখী অন্য ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.