সত্য সমাচার ডিজিটাল:
০৫ মার্চ ২০২৫
বুধবার দুপুরের দিকে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মিয়ানমার-ভারত সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা যায়।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে মিয়ানমার-ভারত সীমান্তের ২৯৪ কিলোমিটারের মধ্যে এর উৎপত্তি হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।
তবে, এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

