ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

admin
মার্চ ৩, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
০৩ মার্চ ২০২৫

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এই চারজনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুরে  এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর শাহজাদপুরের ‘সৌদিয়া হোটেলে’ আগুনের ঘটনা ঘটে।

দুপুর ১২টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসে এ খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।নিহতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়েছে,  নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে। একটি লাশ পাওয়া গেছে বাথরুমে, অন্যগুলো সিঁড়ির গোড়ায়।

সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।