ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর দুই সিসা বারে অভিযান, ১৫ কেজি সিসা-হুক্কা জব্দ

admin
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫,

রাজধানীর বনানীর দুই সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বনানী ১২ ও ১৭ নম্বর সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুটি দল বিশেষ এই অভিযান পরিচালনা করে এসব জব্দ করেছে।

গতকাল আল গ্রীসিনো ও হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সিসা সেবনের মাধ্যমে তরুণদের মধ্যে নেশা ছড়িয়ে পড়ছে- এমন অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, অভিযানে দুটি সিসা বার থেকে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

সিসা সেবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।