ঢাকা১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা

admin
মে ১৭, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারও নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীবাসীর বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। অলিগতিতে দেখা দেয় জলাবদ্ধতা।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।