প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
রাজধানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে এ আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, তারা ৩টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার আট মিনিটের মধ্যে লালবাগ ফায়ার সার্ভিস থেকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। এরপরে লালবাগ ফায়ার স্টেশনের আরও একটি, হাজারীবাগের দুটি, পলাশীর দুটি, সিদ্দিকবাজার থেকে দুটিসহ মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.