সত্য সমাচার ডিজিটাল
৩১ মে, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। আওয়ামী শাসনের প্রায় পুরো সময় সরকারের ব্যাপক দমন-পীড়নের মধ্যে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি।
হাসিনা সরকারের পতনের পর আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত।
শনিবার (৩১ মে) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.