ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল স্বামীর মরদেহ, গ্রিলের সঙ্গে স্ত্রীর

admin
নভেম্বর ৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স:

০৯ নভেম্বর ২০২৪

রাজধানীর রামপুরায় চৌধুরী পাড়া শিশু পার্কের পাশের একটি বাসা থেকে জুবায়ের হুসাইন বিপুল (২৭) ও তার স্ত্রী মোছাম্মদ মনীষা আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবায়ের পাবনা সদর উপজেলার বলরাহাপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। আর মনীষা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে। দুই মাস আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে আজ বিকেলের দিকে রামপুরার চৌধুরী পাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তার জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান- তারা দুজন মারা গেছেন।’

তিনি বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী ছিলেন। আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে।’

এসআই বাসেদ মিয়া আরও বলেন, ‘আমরা তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।