ঢাকা১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রমনার বটমূলে বর্ষবরণ শুরু

admin
এপ্রিল ১৪, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর রমনা বটমূল। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের সূর্যোদয়ের পরপরই সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান।

বাঙালির জাতিসত্তার প্রতীক হয়ে ওঠা এই আয়োজনে ভোরের নির্মল বাতাসে ভাসছে ধ্রুপদী সুর, বাণী আর ছন্দের দোলা। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর প্রত্যাশায় প্রায় দুইশত শিল্পী একযোগে শামিল হয়েছেন সংস্কৃতির এই মহাসমুদ্রে।

ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রভাতী আয়োজনে বৈচিত্র্যময় সব সুরের সমাহার ঘটানো হয়েছে। পুরো অনুষ্ঠানে থাকছে—সম্মেলক গান ৮টি, একক কণ্ঠের গান ১৪টি এবং কবিতা পাঠ ২টি।

সব মিলিয়ে ২২টি পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছে নতুন বছরের এই ডালি। জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘটবে মূল অনুষ্ঠানের।

প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ ভোরেই রমনা এলাকায় জড়ো হতে শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।