ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রপ্তানিযোগ্য নিরাপদ সবজি নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

admin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ ও মানসম্মত সবজির নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারি-বেসরকারি অংশীজনরা।

গতকাল বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের গ্র্যান্ড বলরুমে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের আয়োজনে ‘রপ্তানি প্রস্তুতির পথে: বাংলাদেশের সবজি রপ্তানি খাতের প্রতিবন্ধকতা ও অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মত উঠে আসে। বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান।

আলোচনায় জানানো হয়, বাংলাদেশে বছরে দেড় কোটি মেট্রিক টনের বেশি সবজি উৎপাদিত হলেও রপ্তানি হয় শূন্য দশমিক ৩ শতাংশেরও কম। কীটনাশকের অবশিষ্টাংশ, দুর্বল ট্রেসঅ্যাবিলিটি, পরীক্ষা ও সনদায়ন, উচ্চ পরিবহন ব্যয়, বিমানবন্দর ও কাস্টমসে বিলম্ব, দুর্বল মোড়কীকরণ এবং বাজারতথ্যের ঘাটতিকে রপ্তানির প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়।

অংশীজনরা খেত পর্যায়ে কমপ্লায়েন্স ও ট্রেসঅ্যাবিলিটি জোরদার, উন্নত মোড়কীকরণ ও লজিস্টিকস, কার্যকর পরীক্ষা ও সনদায়ন, রপ্তানি বাজারের বৈচিত্র্য এবং রপ্তানিকারকদের উপযোগী অর্থায়নের ওপর গুরুত্ব দেন।

বৈঠকে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই, ব্যাংক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।