সত্য সমাচার ডিজিটাল:
২৬ নভেম্বর ২০২৪
হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুরের পীরগাছার সুখানপুকুর হেলিপ্যাড মাঠে অবতরণ করে। এ সময় তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় করে। সেখান থেকে উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। এবং মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরে পীরগাছা থেকে চিলমারী, অর্থনৈতিক বা বাণিজ্যিক সমৃদ্ধি বাড়াতে পারে তিস্তার উপর একটা ব্রিজ। স্থানীয়দের অনুরোধে সরেজমিন পরিদর্শন করে সার্ভে করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.