
অনলাইন ডেস্ক
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন, তিনি শ্রীনগরে কিছু ‘বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্সে ভিডিও শেয়ার করে দাবি করে, রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমানবিধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমানবিধ্বংসী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
একজন সংবাদকর্মী বিমানবিধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন, তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, তা এখনো পরিষ্কার নয় বলে জানানো হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওমর আবদুল্লাহর এই পোস্টটি এমন একটি সময় এলো, যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান—উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.