বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্লাডিয়েটর টু।
‘গ্লাডিয়েটর’-এর প্রথম কিস্তির মতো এবারও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্লাডিয়েটর ২ সিনেমার ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
ট্রেলার মুক্তির মাত্র এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১৬ লাখ। মন্তব্যের ঘরে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচক, ইউটিউবার থেকে শুরু করে সাধারণ দর্শক সিনেমার অ্যাকশন, ভিজ্যুয়াল আর সংলাপের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পল মেসক্যালের সঙ্গে গন্ডারের লড়াই।
গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন পল মেসকাল। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় তখন অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন, নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এরপর শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে

