ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে রোহিঙ্গা তরুণীসহ ০৩ জনকে আটক করেছে বিজিবি

admin
অক্টোবর ২২, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২২ অক্টোবর ২০২৪

যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন মায়ানমার (রোহিঙ্গা) তরুণীসহ ০৩ জন মহিলাকে আটক করেছে বিজিবি।

অদ্য ২২ অক্টোবর ২০২৪ তারিখ রাতে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এ প্রেক্ষিতে আনুমানিক রাত ০১৪৫ ঘটিকায় বিজিবির মাসিলা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ মেইন পিলার ৩৯/১২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গদাধরপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সীমান্ত পারপারের চেষ্টার দায়ে একজন মায়ানমার (রোহিঙ্গা) তরুণী ও ০২ জন বাংলাদেশী তরুণীসহ ০৩ জন মহিলাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা তরুণী মোছাঃ রশিদা আক্তার (২৭) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে, যার পরিবার গণনা নাম্বার- ৫০২৬৪০, STI 19C 04951 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নম্বর-13020171130120858. আটককৃত অপর ০২ তরুণীরা হলো- যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ লাহু গাজীর মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার (২৫) এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের মোঃ সিরাজ আলীর মেয়ে মোছাঃ রিতা আক্তার (২৪)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ একজন রোহিঙ্গা তরুণীসহ ০৩ জনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।