সত্য সমাচার ডিজিটাল :
বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল এন্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহিদুল হক গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র এবং তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শহিদুল হক শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি মুরাদনগর প্রেসক্লাব এর সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ৩ দশকেরও অধিককাল যাবত কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভূক্ত পত্রিকা মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.