ঢাকা২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেশিন ছাড়াই বাড়িতে তৈরি করুন ক্যাফে স্টাইলের ক্যাপাচিনো

admin
আগস্ট ২৪, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
২৪ আগস্ট ২০২৬

ছুটির বিকেলে এক কাপ ঘন ফেনায় ভরা ক্যাপাচিনোতে চুমুক দেওয়ার অনুভূতিই আলাদা। কিন্তু প্রতিবার ক্যাফেতে গিয়ে দামি কফি খাওয়া সম্ভব নয়। আবার বাড়িতে কফি তৈরি করলেও ক্যাফের মতো ঘন ও তুলতুলে ফোম তৈরি করা অনেকের কাছেই কঠিন মনে হয়। বিশেষ কফি মেশিন বা ফোমার ছাড়া এই কাজ সম্ভব নয় এমন ধারণাও রয়েছে অনেকের। তবে আধুনিক কোনো মেশিন ছাড়াই রান্নাঘরের একটি সাধারণ প্লাস্টিকের বোতল ব্যবহার করে তৈরি করা যায় ক্যাফে স্টাইলের ঘন ফোমের ক্যাপাচিনো। এর জন্য দরকার হবে মাত্র কয়েকটি উপকরণ আর একটু কৌশল।

যেসব উপকরণ লাগবে

২ চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার

২ চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী

১ কাপ ফুল-ক্রিম দুধ

১ টেবিল চামচ কোকো পাউডার

সামান্য পানি

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পরিষ্কার প্লাস্টিকের বোতলে ইনস্ট্যান্ট কফি পাউডার, চিনি ও সামান্য পানি দিয়ে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে নিন। এবার বোতলটি কয়েক মিনিট জোরে ঝাঁকাতে থাকুন। এতে কফি, চিনি ও পানির মিশ্রণে ধীরে ধীরে ঘন ও তুলতুলে ফোম তৈরি হবে। অন্যদিকে একটি পাত্রে এক কাপ ফুল-ক্রিম দুধ মাঝারি আঁচে গরম করুন। দুধ ফুটে উঠলে হুইস্ক বা হাতাতা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিন। এতে দুধেও হালকা ফেনা তৈরি হবে। এবার যে কাপে ক্যাপাচিনো পরিবেশন করবেন, সেখানে বোতলে তৈরি করা কফির ঘন মিশ্রণের অর্ধেক ঢেলে দিন। এরপর ধীরে ধীরে গরম দুধ কাপের একপাশ দিয়ে ঢালুন। দুধ কফির সঙ্গে মিশতে শুরু করলে কাপে তৈরি হবে সুন্দর বাদামি ও সাদা রঙের স্তর। সবশেষে বোতলে থাকা বাকি কফির ফোম চামচ দিয়ে আলতো করে তুলে কাপের ওপর ছড়িয়ে দিন। চাইলে ওপর থেকে সামান্য কোকো পাউডার বা কফি পাউডার ছড়িয়ে দিতে পারেন। ব্যস, কোনো দামি মেশিন ছাড়াই ঘরেই তৈরি হয়ে গেল ঘন ফোমে ভরা ক্যাফে স্টাইলের গরম ক্যাপাচিনো। ছুটির বিকেলে নিজের হাতে বানানো এই কফিই হয়ে উঠতে পারে আরামের সঙ্গী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।