
অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন।’ উৎসবের ১৭তম আসরে উজ্জ্বল উপস্থিতি থাকছে বাংলাদেশের। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’ স্থান পেয়েছে ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে। এ বিভাগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিভাগে সর্বোচ্চসংখ্যক চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে বাংলাদেশ থেকেই। বাংলাদেশের এই তিনটি ছবির পাশাপাশি রয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলংকার ‘স্পায়িং স্টারস’। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে গতকাল অনুষ্ঠিত হয় বলিউডের কালজয়ী চলচ্চিত্র লগান-এর ২৫ বছর পূর্তি উদ্্যাপন অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। তার সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.