ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪,

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তিনজনকে জখম অবস্থায় পাওয়া গেছে। কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। জাহাজটিতে আটজনই ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।