অনলাইন ডেস্ক
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরবঙ্গের বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

