প্রেস রিলিজ
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ।
সোমবার ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ পঞ্চসারের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৬ টি জাল তৈরির কারখানা ও ২ টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩৯ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ১১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
#মুন্সিগঞ্জে #sattyasamacher
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.