স্টাফ রিপোর্টার :
২৯ জানুয়ারি ২০২৫
রাজধানী ঢাকার মিরপুর-১ সাবরেজিস্ট্রি অফিসের নাইট গার্ড নানা অবৈধ উপায়ে ঘুষ দুর্নীতি জাল দলিল সহ নানা অপকর্ম করে কোটি, কোটি টাকার মালিক হয়েছেন।
বর্তমানে তিনি অবসরে থেকে অফিসে দালালি সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগে জানা যায়। নিম্নে তার অবৈধ সম্পদের তালিকা তুলে ধরা হলো- (১) বাসা ১১৬/এ, শাহআলী বাগ, জনতা হাউজিং ৩ নং গেইট সংলগ্ন, মিরপুর-১, ঢাকা-১২১৬। উক্ত বাসাটিতে বর্তমানে আল কারিম কিরাতুল কোরআন মাদরাসা ভাড়া নিয়ে মাদরাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবনটি সাড়ে ছয় তলা বিশিষ্ট ১৩টি ফ্লাট রয়েছে। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। 
(২) তায়েফ ভবন, বাসা-৩৭, পূর্ব শাহআলীবাগ, ধানক্ষেতের মোড়, মিরপুর-১, ঢাকা-১২১৬। উক্ত বাসায় শাহাবুদ্দিনের ৫টি ফ্লাট রয়েছে। উক্ত ফ্লাটের বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। (৩) ঢাকা জেলার সাভার থানায় মশুরের গোলায় শাহাবুদ্দিন আহমেদের ২০০ শতাংশ জমি রয়েছে। যার বর্তমান মূল্য দশ কোটি টাকার উপরে। (৪) শাহাবুদ্দিন আহামেদের ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় শাহাবুদ্দিন আহমেদের ৩০ বিঘা জমির উপর গরুর খামার রয়েছে যেখানে ২০০টি গরু রয়েছে।
(৫) বাসা ১১৫/২/বি, শাহজালাল জেনারেল স্টোর, শাহআলীবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬, উক্ত প্রতিষ্ঠানের নামে শাহাবুদ্দিনের ব্যবহৃত বিলাসবহুল মাইকোক্রবাসটি নম্বর ঢাকা-মেট্রো- চ-৫১-২১১৭, গাড়ীটি ক্রয় করেন। এছাড়াও নামে বেনামে রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। এ বিষয়ে তার মোবাইলে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পত্রিকায় লিখে দেন আমার কিছু হবে না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.