ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে ৫ জনের মৃত্যু

admin
অক্টোবর ১৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভবন ও পাশের দুটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম বলেন, ‘মিরপুরে আগুনের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আটজন। হতাহত বাড়তে পারে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, প্রথমে কসমিক ফার্মায় আগুন লাগে পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশের আরও ২টি ভবনে আগুন লাগে। এগুলো ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যালের কারখানা।

আগুন লাগা ভবনগুলোয় এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।

এদিকে, তিন দগ্ধ রোগীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাওন বিন রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে মিরপুরের কসমিক ফার্মায় অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সুরজ (৩০) শরীরে দুই শতাংশ দগ্ধ এবং মো. মামুন বয়স ৩৫ শরীরে ইনহেলিশন ইনজুরি নিয়ে জরুরি বিভাগে এসেছে। তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া মো. সোহেল (৩২) নামে আরও একজনকে শরীরে ইনহেলিশন ইনজুরি অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।