ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

admin
আগস্ট ১৩, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫

তিন দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে আজ বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার দুপুর ২টায় ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

তিন দিনের এই সফরকালে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন তিনি। আজ মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।