ঢাকা৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

admin
মার্চ ৪, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বুধবার এক ব্রিফিংয়ে ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে।

সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে।

 

পিট হেগসেথ আরো জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিল।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছিল যে তারা ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে পাঠানো বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।