ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি : খলিলুর রহমান

admin
মে ৪, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

 অনলাইন ডেস্ক

রাখাইনে মানবিক করিডরে চালুর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, রাখাইনে একটি মানবিক করির চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

রবিবার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবে—কোনোভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে।

তিনি আরো বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যে-ই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার।

এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।