মর্ডান ষ্টীল মিলস লিমিটেডের পরিচালক জনাব মারজানুর রহমান এবং গ্যারান্টর মাকসুদুর রহমান এর গুলশানের সম্পত্তি হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা
এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র স্থাবর সম্পত্তি বর্তমানে মাননীয় অর্থঋণ আদালত-৩, চট্টগ্রাম এর অধীনে মামলা নং-৩৬৫/২০২৫ এ বিচারাধীন। মাননীয় আদালত কর্তৃক বিগত ১৮/০৮/২০২৬ ইং তারিখে অত্র সম্পত্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction)/ অস্থায়ী ক্রোকাদেশ আরোপ করিয়া নিম্নরূপ আদেশ প্রদান করা হইয়াছে যে-
০১. অত্র সম্পত্তি কোন প্রকার হস্তান্তর, বিক্রয়, বন্ধক, দান, বায়না দলিল সম্পাদন অথবা অন্য কোন প্রকারে হস্তান্তর করা যাবেনা।
০২. অত্র সম্পত্তির বর্তমান অবস্থা (Status Quo)/স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং কোন প্রকার ভৌত, আইনি বা দখলগত পরিবর্তন করা যাবেনা।
আদালতের নির্দেশ মোতাবেক জনসাধারনকে অবহিতকরনের জন্য অত্র সম্পত্তিতে এই সতর্কীকরন বিজ্ঞপ্তিটি প্রচার করা হলো।
সম্পত্তির তফসিল
১) জেলাঃ-ঢাকা, থানা-গুলশান, গুলশান সাব-রেজিষ্ট্রারী অফিস, মৌজা- ভোলা সামহির, বর্তমানে-গুলশান আবাসিক এলাকায় স্থিত, যাহা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক লে-আউট প্ল্যান মোতাবেক গুলশান থানাধীন গুলশান আবাসিক এলাকায় সি ডব্লিউ-এন (এ) ব্লকের ৩৫ নং রাস্তার, ৪১ নং প্লটের-১৯ কাঠা ১৫ ছটাক বা ৩২৯০ অযুতাংশ ভূমির কাতে অবিভক্ত ও অচিহ্নিত ০.৬২৩ কাঠা বা ০১০২.৭৯ অযুতাংশ ভূমি এবং মূল ভূমির উপর নির্মিত PARK SHORE নামীয় ২টি বেইজমেন্ট সহ ১৪ তলা আবাসিক ইমারতের ৭তম তলার দক্ষিণ দিকের (১ নং বেইজমেন্ট ১টি গ্যারেজ সহ) ২৯৯৯.৫০ বর্গফুট আয়তনের এ-৬ নং ফ্ল্যাট এবং যাবতীয় কমন ব্যবহারের সুযোগ সুবিধাদি সহ যাহা ঢাকা সিটি জরিপে-১৩৫ নং খতিয়ানে, ৪৪৩৭ নং দাগের ভূমির অংশ বটে, যাহার নামজারী জোত নং ৭৬/৩১, বর্তমান নামজারী খতিয়ান নং-২৮৪১, যাহা রেজিস্টার্ড বিক্রয় দলিল নম্বর ২৮৬৮, তারিখ-২৮/০৩/২০১৬ ইং মূলে ৩ নং দায়িক মারজানুর রহমান এর ক্রয়কৃত।
সম্পত্তির চৌহদ্দিঃ
উত্তরে-রাস্তা দক্ষিণে- প্লট নং-৪৫
পূর্বে- রাস্তা পশ্চিমে- প্লট নং-৪০
২) জেলাঃ-ঢাকা, থানা-গুলশান, গুলশান সাব-রেজিষ্ট্রারী অফিস, মৌজা- ভোলা সামহির, বর্তমানে-গুলশান আবাসিক এলাকায় স্থিত, যাহা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক লে-আউট প্ল্যান মোতাবেক গুলশান থানাধীন গুলশান আবাসিক এলাকায় সি ডব্লিউ-এন (এ) ব্লকের ৩৫ নং রাস্তার, ৪১ নং প্লটের-১৯ কাঠা ১৫ ছটাক বা ৩২৯০ অযুতাংশ ভূমির কাতে অবিভক্ত ও অচিহ্নিত ০.৯৩০ কাঠা বা ০১৫৩.৪৫ অযুতাংশ ভূমি এবং মূল ভূমির উপর নির্মিত PARK SHORE নামীয় ২টি বেইজমেন্ট সহ ১৪ তলা আবাসিক ইমারতের ১২তম ও ১৩তম তলার পূর্ব দিকের (১ নং বেইজমেন্ট ৩টি গ্যারেজ সহ) ৪৪২৪.২৭ বর্গফুট আয়তনের ডুপ্লেক্স-বি এবং যাবতীয় কমন ব্যবহারের সুযোগ সুবিধাদি সহ যাহা ঢাকা সিটি জরিপে-১৩৫ নং খতিয়ানে, ৪৪৩৭ নং দাগের ভূমির অংশ বটে, যাহার নামজারী জোত নং ৭৬/৩১, বর্তমান নামজারী খতিয়ান নং-২৮৪২, যাহা রেজিস্টার্ড বিক্রয় দলিল নম্বর ২৮৬৭, তারিখ-২৯/০৩/২০১৬ ইং মূলে ৫ নং দায়িক মাকসুদুর রহমান এর ক্রয়কৃত।
সম্পত্তির চৌহদ্দিঃ
উত্তরে-রাস্তা দক্ষিণে- প্লট নং-৪৫
পূর্বে- রাস্তা পশ্চিমে- প্লট নং-৪০
প্রচারে :
অর্থঋণ আদালত-৩, চট্টগ্রাম এর নির্দেশনাক্রমে
ট্রাস্ট ব্যাংক পিএলসি
সডিএি এভনিউি শাখা, চট্টগ্রাম
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.