সত্য সমাচার ডিজিটাল:
১৮ নভেম্বর ২০২৪
মহাখালী সড়কপথ ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। এ কর্মসূচির নেতৃত্বে রয়েছে তিতুমীর কলেজ ছাত্র ছাত্রীরা।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করার জন্য এ অবরোধ কর্মসূচি শুরু করেছে সকাল ১১:০০ টা থেকে এবং বিকাল চারটা পর্যন্ত চলমান রাখার কথা!
ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে এ কর্মসূচি চারটা পর্যন্ত চলবে এবং পরবর্তী দিকনির্দেশনা দেওয়া হবে!
এবিষয়ে দায়িত্বরত পুলিশের কাছে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজী হননি!!
ঢাকার অন্যতম ব্যস্ত সড়কে এমন কর্মসূচিতে চারদিকে ব্যাপক জানজটের সৃষ্টি হয়!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

