ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালীতে রেলপথ অবরোধ করলেন তিতুমীর শিক্ষার্থীরা

admin
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল :
০৩ ফেব্রুয়ারি ২০২৫,

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রেলপথ অবরোধ করেন তারা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।

আটকে যাওয়া ট্রেনের লোকোমাস্টার লতিফ বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে। এ সময় ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে মহাখালী রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
র আগে দুপুর ১২টার পর দাবি আদায়ে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অবরোধ চলাকালীন অ্যাম্বুল্যান্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।