ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠলো উত্তরাঞ্চল

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫
মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়।

একইসঙ্গে ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হলেও রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) বারত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

এর আগে, বুধবার দিবাগত মধ্যরাতেও ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এ ছাড়া, গত মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।