অনলাইন ডেস্ক পহেলা বৈশাখের এক দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস। ফলে সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের চাপ ছিল। তবে গণপরিবহন কম থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর নর্দা, নতুনবাজার ও বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, বাস স্টপেজগুলোতে অফিসগামী মানুষের ভিড়। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকলেও যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা কম। কিছুক্ষণ পর পর বাস এলে এতে ঠেলাঠেলি করে উঠতে থাকেন যাত্রীরা। নির্ধারিত সময় অফিসে পৌঁছতে বাদুড়ঝোলা হয়ে বাসে চড়েন অনেকে।
যাত্রীরা বলছেন, সকাল থেকে বাসের সংখ্যা অনেক কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
