ঢাকা৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

admin
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

০৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ সোমবার আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থানান্তর করা হয়েছে।

পোস্টের তথ্য অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তা অনুমোদন করে। এর ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে

এর আগে ২০২৫ সালের নভেম্বরে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের আওতাধীন ধানমন্ডিতে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করেছিলেন বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন।

এদিকে, একই দিনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তনের খবরও প্রকাশিত হয়েছে। আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থাকলেও তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তার আবেদন অনুমোদন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।