তুহিন আলম, উল্লাপাড়া প্রতিনিধিঃ
২১ জানুয়ারি, ২০২৫
উল্লাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালন করে ৪টি দোকান মালিককে মেয়াদ উত্তীর্ণ ও ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত পণ্য রাখার দায়ে ১৮ হাজার টাকা জরিমান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এ আদালত পরিচালনা করেন। দোকানগুলো হলো মেসার্স আসাদ স্টোর, সিনহা কসমেটিকস, দৃষ্টি কসমেটিকস, উল্লাপাড়া কবিরাজ ঘর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ভারত থেকে পণ্য আমদানি, মেয়াদ উত্তীর্ণ ও মূল্য তালিকা না থাকায় এদেরকে পৃথকভাবে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

