
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
পোস্টে রিজভী বলেন, ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি আরও বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.