ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিসা নিয়ে কঠোর বার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

admin
সেপ্টেম্বর ১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫

ভিসা জালিয়াতিতে যুক্ত থাকলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।

আজ সোমবার সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সংস্থাটি আরও জানায়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

দূতাবাস জানায়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

এর আগে মার্কিন দূতাবাস জানিয়েছে, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

সংস্থাটি জানায়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন-মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।