ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে খাদ্যতালিকায় রাখুন মাশরুম

admin
জুলাই ২৯, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুলাই ২০২৬

ভিটামিন ডি শরীরের হাড়, দাঁত ও রোগ প্রতিরোধক্ষমতা সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সূর্যের আলো থেকে শরীর নিজেই এই ভিটামিন তৈরি করতে পারে। তবে নানা কারণে অনেকের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে খাদ্যতালিকায় মাশরুম যোগ করা হতে পারে একটি কার্যকর উপায়।

মাশরুম শুধু প্রোটিনসমৃদ্ধ নয়, এটি ভিটামিন ডি-এরও ভালো উৎস। গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনিরশ্মির সংস্পর্শে এলে মাশরুমে ভিটামিন ডি-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সাধারণ অবস্থায় ১০০ গ্রাম মাশরুমে প্রায় ৭ আন্তর্জাতিক একক ভিটামিন ডি থাকে। তবে কিছু সময় সূর্যের আলোতে রাখলে এই পরিমাণ প্রায় ৭০০ আইইউ পর্যন্ত পৌঁছাতে পারে। এক ঘণ্টা পর তা বেড়ে প্রায় ১,৩০০ আইইউ-এ উন্নীত হওয়ার তথ্যও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

পুষ্টিগুণের পাশাপাশি মাশরুম দিয়ে সহজেই স্বাস্থ্যকর ও সুস্বাদু নানা পদ তৈরি করা যায়। এটি কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। বাজারে বাটন, অয়েস্টারসহ বিভিন্ন ধরনের ভোজ্য মাশরুম সহজেই পাওয়া যায়।

মাশরুম দিয়ে সহজ কয়েকটি স্বাস্থ্যকর রেসিপি

মাশরুম-ব্রকলি স্টির ফ্রাই

একটি প্যানে অলিভ অয়েল গরম করে তাতে কুচি করা রসুন হালকা ভেজে নিন। এরপর কেটে রাখা মাশরুম দিয়ে উচ্চ আঁচে কয়েক মিনিট নেড়ে ভাজুন। এরপর লবণ, সামান্য সয়া সস ও আগে থেকে সেদ্ধ করা ব্রকলি যোগ করুন। আরও ২–৩ মিনিট রান্না করে ওপরে গুঁড়া গোলমরিচ ছিটিয়ে পরিবেশন করুন।

মাশরুম স্যুপ

মাশরুম ছোট টুকরো করে কেটে মাখনের সঙ্গে রসুন দিয়ে ভেজে নিন। মাশরুমের পানি শুকিয়ে এলে পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি, লবণ এবং গোলমরিচ দিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে সবজি সেদ্ধ করুন। স্বাদ বাড়াতে শেষে লেবুর রস মেশান। ঘন স্যুপ চাইলে পানিতে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার যোগ করে কিছুক্ষণ জ্বাল দিন।

চিলি মাশরুম

অলিভ অয়েল বা মাখনে রসুন ও পেঁয়াজ ভেজে তাতে মাশরুম যোগ করুন। এরপর সয়া সস, চিলি সস ও টমেটো সস মিশিয়ে দিন। কর্নফ্লাওয়ার গুলানো পানি ঢেলে লবণ, গোলমরিচ, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ৫ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।