ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই◾সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ৪ অক্টোবর,

admin
অক্টোবর ৩, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি

◾ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই◾সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ৪ অক্টোবর, শনিবার, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ◾

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে ১৯২৯ সালের ১২ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল হামিদ এবং মাতা রহিমা খাতুন। তাঁর স্ত্রী ডা এস কে রুহুল হাসিন।শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমদ রফিক। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য, কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’-এর উদ্যোগে ‘জাতীয় কবিতা পরিষদ’-এর আয়োজনে ৪ অক্টোবর ২০২৫, শনিবার, সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।