
নিপুন অভিনয় আর মিষ্টির হাসি দিয়ে খুব অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। ইতোমধ্যেই ভিন্ন ভিন্ন চরিত্র নির্ভর গল্পে কাজ করে পেয়েছেন তারকাখ্যাতি।
সম্প্রতি নিজের অভিনয় জীবন নিয়ে এক সাক্ষাৎকারে তটিনি বলেন, ‘ অভিনয়ে প্রতিনিয়ত মেলে ধরার চেষ্টা করছি। ব্যক্তিক্রম ধর্মী চরিত্রে অভিনয় করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। ভালো লাগছে। কেননা আমি যা নই পর্দায় তাই হচ্ছি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে চাই। দর্শকরা যেন অনেক দিন আমার অভিনয় মনে রাখেন। যেন তাদের আরও ভালোবাসা পেতে পারি। অভিনয়ে বলতে গেলে শেখার শেষ নেই, যত শেখা যায় তত ভালো। প্রতিদিন শুটিং না থাকলে আমার ভালো লাগে না।
প্রসঙ্গত, সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তটিনী। এই নাটকে তার তটিনীর বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ৯০ দশকের গল্প উঠে এসেছে এই নাটকে। এছাড়া আরও নতুন নতুন গল্পে খুব শীঘ্রই দেখা মিলবে তার।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.