
১৪ জুলাই ২০২৫
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তানসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন-রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৪) ও ছেলে নীরব (২)। তবে ঘটনার পর থেকে নিহত ওই গৃহবধূর দেবর পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভালুকা পৌরসভার বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে খবর পেয়ে ঘর থেকে রফিকের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।’ তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.