ঢাকা৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

admin
অক্টোবর ২৫, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। নভেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার পিটিআইকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।

এফআইএইচ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পাকিস্তানের পরিবর্তে কোন দল অংশ নেবে, তা শিগগিরই ঘোষণা করা হবে।

এফআইএইচের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে পাকিস্তান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়েছে, তাদের দল তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫-এ অংশ নেবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।