অনলাইন ডেস্ক
পাকিস্তানের ৬ স্থানে ভারতের বিমান হামলায় ৮ বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

অনলাইন ডেস্ক
পাকিস্তানের ৬ স্থানে ভারতের বিমান হামলায় ৮ বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
বুধবার রাত ১টার পরপরই ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ভারত এই অভিযানটির নাম দিয়েছে ‘অপারেশন সিন্ধুর’।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে।
এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।
সকাল ৭টায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সাদা পতাকা উত্তোলন করে ‘পরাজয় মেনে নিয়েছে।’ ওই সময় টেলিভিশন স্ক্রিনে একটি সাদা পতাকা দেখানো হচ্ছিল।
সকাল ভোর ৫টা ৯ মিনিটে জিও নিউজের লাইভে তারার বলেন, ‘আমরা বিমান ভূপাতিত করেছি আখনুর, আম্বালা, বারনালা এবং জম্মুতে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.