
আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৫
ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।
শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘কাশ্মীর সবার আগে। এর সমাধান না হলে কোনও অগ্রগতি হতে পারে না।’
তিনি ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য একটি চার-দফা কাঠামো তৈরি করেছেন বলেও জানান। আলোচনার ক্রম হিসেবে কাশ্মীর সমাধান, ভারতের যুদ্ধবিরতি উন্নতি, বাণিজ্য আলোচনা, সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার কথা উল্লেখ করেছেন।
তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত - এমনকি সন্ত্রাসবাদের বিষয়েও - তবে কেবল কাশ্মীরের সমাধানের পরেই।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে ভারত এখন বোকামি করবে না।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.