
চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে আসার পথে আটকে দেয় পুলিশ। এসময় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে এসে সেখানে অবস্থান নেন। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থা নেন।
এদিন শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা দুপুর ২টার দিকে শহীদ মিনার থেকে জাতীয় গ্রন্থাগারের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এসময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে দুপুর ১টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.