ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা

admin
এপ্রিল ২, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০২ এপ্রিল ২০২৫

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে দুই দেশের বাণিজ্যসহ বেশকিছু অমীমাংসীত বিষয়ে সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ সাতটি দেশের জোট বিমসটেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।