ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০৫ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি রাজধানীর প্রতিটি মোড়ে প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আজ বুধবার রাত ৯টায় নতুন এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে শেখ হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে বুধবার রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আপনারা সারাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।

এ ছাড়া রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।