ঢাকা৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃষ্টিতে ভিজল রাজধানী

admin
মার্চ ২, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল  ; পঞ্জিকার পাতায় ফাল্গুন মাসের অর্ধেক পার হয়েছে দুই দিন আগেই। আজ বাংলা মাসের ১৭ তারিখ। প্রতিদিনই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় রাজধানীতে বৃষ্টিপাত ছিল বহুল কাঙ্ক্ষিত।

অবশেষে হালকা বৃষ্টিতে ভিজল রাজধানী। এটাই এই মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টিপাত।

আজ সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। তবে এর স্থায়িত্ব বেশি সময় ছিল না।

এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

এদিকে কয়েক দিনের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।