ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ফের খেলা বন্ধ

admin
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা টাইগারদের ইনিংসে দ্বিতীয়বারের মতো বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়া পর্যন্ত ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে বাংলাদেশ। জাকেল আলী ২০ ও নুরুল হাসান ২২ রানে অপরাজিত আছেন।

এদিন উদ্বোধনী জুটিতে ব্যাটিং করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। তারা ৩.১ ওভারে ৩৯ রান তোলেন। তবে কাইল ক্লাইনের বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন সাইফ। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪.১ ওভারে ৬০ রান তোলে বাংলাদেশ।

বৃষ্টির পর খেলা শুরু হলে তাওহীদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৯ রান করে টিম প্রিঙ্গলের বলে আউট হন। এরপর দলনেতা লিটনের ব্যাটে চড়ে দলীয় শতক পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করে মাঠ ছাড়েন। ক্লাইনের বলে আউট হন তিনি। ক্লাইনের তৃতীয় শিকার হয়ে ২১ রানে ফেরেন শামীম হোসেনও।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এর আগে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছেন লিটন দাসরা। স্বাগতিকদের সামনে আজ ডাচদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ।

সিরিজ ঘরে তোলায় আজ ৫ পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম দলে ঢুকেছেন। তাদের জায়গা করে দিতে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সরে গেছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।