ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি রউফ ও সাংবাদিক রুমি’র মাতা অসুস্থ দেশের ও প্রবাসী সকলের নিকট দোয়া প্রার্থনা

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইমাম হোসেন বাপ্পি,স্টাফ রিপোর্টার, : জাতির বিবেকের বাতিঘর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্যার বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক , দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সরোয়ার ওয়াদুদ চৌধুরী স্যার হাসপাতালে ভিড় না করার জন্য স্যারের শুভানুধ্যায়ী সহসকলের প্রতি অনুরোধ করছেন।
বিচারপতি রউফ স্যারের পরিবার ও সংগঠক, সিনিয়র সাংবাদিক লায়ন এম. আনোয়ার হোসেন রুমি এ প্রতিবেদক কে বলেন স্যার পূর্ণ সুস্থ হয়ে খুব শীঘ্রই বাসায় ফিরবেন ।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্যার ও চিটাগাং রোডে উত্তর সাইনবোর্ডে নবনির্মিতপূর্বাঞ্চল সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে পরিচালিত উত্তর সাইনবোর্ডের ডগাইর রোডের মুখে অবস্থিত মসজিদে রাসুলুল্লাহ (সা:)য়ে ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন এম.আনোয়ার হোসেন রুমি’র স্টোক, বিভিন্ন জটিল ও কঠিন রোগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন মাতা আমেনা বেগম’র ও বিচারপতি
রউফ স্যারের সুস্থতায়,রোগ মুক্তি ও নেক হায়াত কামনায় আগামীকাল ২৩ শে ডিসেম্বর বাদ আসর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে । উক্ত মিলাদ ও দোয়ায় অংশগ্রহণের জন্য পূর্বাঞ্চল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি এম আই ফারুক , সাংবাদিক ফয়সাল বাহার পলাশ ও সাংবাদিক আখিনুর।পূর্বাঞ্চল সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্য সাংবাদিকবৃন্দ, দুর্নীতির বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দ ও এলাকাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।