ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন।

জানা যায়, কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।

পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

ব্রিফিংয়ে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করবেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।